এমদাদুর রহমান চৌধুরী জিয়া, স্টাফ রিপোর্টার ঃ জাতীয় রাজনীতির পরিচিত মুখ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি ডাকসুর সাবেক ভিপি, মৌলভীবাজার-২ আসন থেকে আওয়ামীলীগের নির্বাচিত সাবেক এমপি, বর্তমান জাতীয় ঐক্যফ্রন্ট প্রভাবশালী নেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, ‘ইলিয়াস আলী ছাত্রলীগের রাজনীতি করতেন। এমসি কলেজে থাকাকালে তিনি আমার অধীনে রাজনীতি করতেন। তিনি ঢাকায় গিয়ে ছাত্রদলে যোগদান করেন।’ দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে আনতে ঐক্য ফ্রন্টের আজকের এই যাত্রা।
বুধবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে নিজের বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইলিয়াস আলী বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ‘নিখোঁজ’ রয়েছেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমেই সুলতান মনসুরের সৃষ্টি।
সুলতান মনসুর আরো বলেন, ‘সিলেটের মানুষ কোনোদিন মাথা নথ করে হাঁটে না, মাথা উঁচু করে হাঁটে।’ ‘যতো দিন বাঁচবো, জনগণের দাবিতে থাকবো’ মন্তব্য করে সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের সাথে থাকার ঘোষণা দেন।
গণতন্ত্র ফিরে আনতে ঐক্য ফ্রন্টের আজকের এই যাত্রা: সুলতান মনসুর
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ৮:৪১ অপরাহ্ণ • ১ বার পঠিত






