আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ গ্রেপ্তার; সর্বমহল থেকে মুক্তির দাবী

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব জমিয়তের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সিলেট জেলা জমিয়তের সহকার সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা জমিয়তের যুগ্ম সম্পদক; উত্তর পূর্ব বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যম সীমান্তের আহ্বানের প্রতিষ্ঠালগ্ন থেকে যিনি সর্বদা পাশে আছেন, সংবাদ পত্রটির অন্যতম উপদেষ্টা এবং দারুস সালাম লাফনাউট মাদরাসার আসসালাম ফুজালা পরিষদের প্রচার সম্পাদক; এবং গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ এর স্থানীয় সমন্নয় কমিটির যুগ্ম আহবায়ক, গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রামের সেক্রেটারি, গোয়াইনঘাট উন্নয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক, গোয়াইনঘাটের মাটি ও মানুষের দাবীদাওয়া পূরণের লড়াকু অগ্র সৈনিক, মাও. গোলাম আম্বিয়া কয়েছকে ২৩শে অক্টোবর দিবাগত রাত প্রায় ১২.৩০ মিনিটে গোয়াইনঘাটের ৫নং আলীরগাঁও ইউনিয়নের পূর্ণা নগর গ্রামে, উনার নিজ বাড়ি থেকে গ্রেফতার করলো গোয়ানঘাট থানা পুলিশ।

গ্রেফতারের পর পর-ই সীমান্তের আহ্বানের প্রধান উপদেষ্টা ও আসসালাম ফুযালা পরিষদের সেক্রেটারি সাহিত্যিক আমিনুর রশিদ, সংবাদ পত্রটির সভাপতি, প্রতিষ্ঠাতা, সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাই নিঃশর্ত মুক্তির দাবী করেন এবং তৃণমূল জমিয়ত নেতৃবৃন্দ ও আসসালাম ফুজালা পরিষদের সভাপতি, উন্নয়ন সংগ্রামের সভাপতি, গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের আহ্বায়ক, কেন্দ্রীয় সভাপতি, সহ-সভাপত, সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিলেটের সর্বস্তরের জনসাধারণ তার গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্তে মুক্তি চান। ফেসবুকসহ সামাজিক গণমাধ্যমে গোলাম আম্বিয়া কয়েছের মুক্তির দাবী চাই বলে থমথমে বিরাজ করছে।