শ্রীমঙ্গল(মৌলভীবাজার)সংবাদদাতা::শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘ’র আয়োজনে ফ্রি ব্লাড
গ্রুপিং ক্যাম্পেইন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ভূনবীর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাদরাসা ক্যাম্পাসে ভূনবীর নবজাগরণ
ইসলামী যুব সংঘ’র আয়োজনে সোমবার দিনব্যাপী ভূনবীর সরকারি স্বাস্থ্য
কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ তাহমিদ হাসান ও ব্লাডম্যান সদস্যগণ
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অংশ নেন।
এতে প্রায় পাঁচ শতাধিক জনসাধারণের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করে তাদের
জানিয়ে দেয়া হয়। এর আগে এলাকার ৫১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ
বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মানবাধিকার কর্মী লুৎফুল হক লোকমান এর
সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর পরিচালনায়
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষঝলক
কান্তি চক্রবর্তী,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ,মেম্বার
আব্দুল ওয়াহিদ,আব্দুর রশিদ মহালদার,জহিরুল ইসলাম মিঠু, অনূজ কান্তি দাশ,
শিক্ষক দ্বিপংকর ভট্টাচার্য, তারিক হাসান ও সাইফুল ইসলাম সোহেল।#
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও শিক্ষা উপকরণ বিতরণ
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ১:৫৬ অপরাহ্ণ • ১ বার পঠিত






