দুুুরুদ আহমেদ, বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২৩ অক্টোবর সদর
উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত
অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা,
মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, একই ফ্রিজে
কাচা ও রান্না করা মাংস রাখা, মোড়কের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ
লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে নিউ সাগরিকা হোটেলকে ৩ হাজার টাকা,
মোহাম্মদী হোটেলকে ৩ হাজার টাকা, শিলা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা,
রসমেলাকে ৩ হাজার টাকা, পাকঘর রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা
জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শেরপুর ফাঁড়ির
পুলিশ ফোর্স।
মৌলভীবাজার নিউ সাগরিকা-রসমেলা- পাকঘর রেষ্টুরেন্টসহ ৫ টি প্রতষ্ঠিানকে জরমিানা
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ৯:৩৪ পূর্বাহ্ণ • ৯ বার পঠিত






