বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২৪ অক্টোবর
জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত
হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা, খাবাওে পোড়া তেল ব্যবহার করা,
ওজনে কম দেওয়া, একই ফ্রিজে কাচা ও রান্না করা মাংস রাখা, রাস্তার পাশে খোলা অবস্থায়
খাদ্য বিক্রি করা, খাদ্য পণ্যে রং ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে নিউ শাহীন রেষ্টুরেন্ট এন্ড
সুইটমিটকে ১০ হাজার টাকা, পাঁচতারকা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, সুলতান
রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ১ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা
আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স।
মৌলভীবাজার পাঁচতারকা -সুলতান রেষ্টুরেন্ট এন্ড সুইটমিট- নিউ শাহীন রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে জরমিানা
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






