আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সম্মিলিত নাগরিক পরিষদ’র সিলেট মহানগর কমিটি অনুমোদিত আহ্বায়ক-আব্দুর রহিম, সদস্য সচিব-মোঃ জাহাঙ্গীর আলম

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ২২ অক্টোবর সোমবার সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সিলেট মহানগর কমিটি গঠন উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সনাপ সভাপতি বেলাল উদ্দিন, সভা পরিচালনা করেন সনাপ সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক ফাইয়াজ হোসেন ফরহাদ। উক্ত সভায় কন্ঠভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মহানগর শাখার আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিটি কাউন্সিলর এস.এম শওকত আমিন তৌহিদ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোস্তাফিজুর রহমান পপু, আব্দুর রহিম তালুকদার , এডভোকেট সাজ্জাদুর রহমান, প্রভাষক ফজলে রাব্বী চৌধুরী, আশিকুর রহমান রব্বানী, জুমেল আহমদ, মামুন চৌধুরী, সাদি মোঃ তারেক, ইমরান আহমদ, পঙ্কজ চৌধুরী। উক্ত জরুরী সভায় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ২৪ অক্টোবর বুধবার অনুমোদন করা হয় এবং ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। নৈতিকতা সম্পন্ন, বিজ্ঞান মনষ্ক, মানবিক জাতি গঠন এবং জাতীয় ও স্থানীয় যৌক্তিক দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক এম.এ হান্নান, সনাপ প্রেসিডিয়াম মেম্বার মনোরঞ্জ তালুকদার, সনাপ জেলা কমিটির সংগঠক রোটারীয়ান আব্দুল মজিদ।