এমদাদুর রহমান চৌধুরী জিয়া, স্টাফ রিপোটার :
কানাইঘাটে মটর সাইকেল দুর্ঘটনায় আশরাফ শামীম নামের এক কলেজ ছাত্র নিহত
হয়েছে। মটর সাইকেলে থাকা অপর দুই সহপাটি গুরুত্বর আহত হয়েছেন। শনিবার সকাল
সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপির গাজী বুরহান উদ্দিন সড়কে কুদরতের
দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ শামীম একই ইউপি’র বড়দেশ
খালপাড় গ্রামের অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা নাসির উদ্দিনের ছেলে। সে কানাইঘাট
সরকারী কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
এসআই কাওছার জানান দূর্ঘটনা কবলিত মটর সাইকেল সিলেট ল-১২-১৯৫৩ আমাদের
থানা হেফাজতে আছে। এবং আহত কলেজ শিক্ষার্থী মওদুদ আহমদ ও মুহিবুর রহমানকে
আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে মুহিবুর
রহমান বর্তমানে লাইফ সার্পোটে রয়েছেন।
কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।
কানাইঘাটে মটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, ৪:২৪ অপরাহ্ণ • ০ বার পঠিত






