প্রেস রিলিজ//গত ২৬/১০/২০১৮খ্রিঃ মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/ মোঃ জাহাঙ্গীর আলম ও এসআই/ অসিত চন্দ্র দাস এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তীর শিলং জুয়া খেলার সামগ্রী সহ ৪ জুয়ারীকে আটক করে। প্রাথমিক অবস্থায় আটক জুয়ারীদের নাম ১। মনির হোসেন (৩২), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- আহমদ নগর, থানা- শাহরাস্থি, জেলা- চাঁদপুর, বর্তমানে- রেলস্টেশন কোয়ার্টার, ভার্থখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ২। মোঃ মোশারফ হোসেন (২৪), পিতা- বাবুল মিয়া, সাং- আহমদ নগর, থানা- শাহরাস্থি, জেলা- চাঁদপুর, বর্তমানে- খসরু মিয়ার বাড়ীর পাশের বাসা, ১নং রোড, বড়ইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৩। মোঃ ইদন মিয়া (২৮), পিতা- মৃত ধন মিয়া, সাং- রাজনগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- বাবুল মিয়ার বাসা, স্টেশন রোড, কাঠপট্টি, ভার্থখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৪। খসরু উদ্দিন (৪৮), পিতা- মৃত মোঃ মাহতাব উদ্দিন, সাং- ঘিলাছড়া (আশিঘর), ডাক- জুদিস্টিপুর, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে- হোটেল সায়মন, রুম নং- ১১, ভার্থখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট বলে জানা যায়। জুয়ারীরা দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় তীর শিলং নামক জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিল। আটক জুয়ারীদের আসামী করে এসআই/ অসিত চন্দ্র দাস দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়ারী আটক:
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, ৮:০৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






