কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরডিআরএস (রংপুর দিনাজপুর রুরাল সার্ভিসের) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা ২০১৮।
শনিবার (২৭ অক্টোবর) উপজেলার আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ‘সাধারণ জ্ঞান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তিতা, ও সংগীত’ এর অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরডিআরএস শ্রীমঙ্গল ইউনিট এর ভারপ্রাপ্ত সমন্নয়কারী মো. শাহাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধন। এসময় আরডিআরএস কর্মসূচী কর্মকর্তা এখলাছ তরফদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আরডিআরএস এলাকা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. সামছুল হক, মানবাধীকার কর্মী এসকে দাশ সুমন, নাগরদোলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমুল তরফদার প্রমুখ।






