সিলেটে বসবাসরত জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জবাসীর সাথে মত বিনিময় করেছেন
সুনামগঞ্জ-৩ আসনে আগামী একাদশ নির্বাচনে নৌকার কান্ডারী আজিজুস সামাদ
আজাদ ডন। শনিবার মদিনা মার্কেট এলাকার গ্রীণহিলে এ মতবিনিময় অনুষ্টিত হয়। এ
সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা নৌকা মার্কার লোক, জননেত্রী শেখ
হাসিনার লোক। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সন্তান।
আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলন, এখানে
রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্টা করতে আওয়ামী লীগের মানুষকে ক্ষমতায় আনতে হবে। এ
জন্য পরিবর্তনের যে হাওয়া বইছে বিজয় না হওয়া পর্যন্ত এই ধারা রাখতে মাঠে থাকতে
হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি
সৈয়দ সাবির মিয়া, সৈয়দ দিদার, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সৈয়দ সায়েস্তা
মিয়া, রোটারিয়ান শাহ জুনেদ আলী, পাঠলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আব্দুল কাদির, সিলেট মহানগর যুবলীগ নেতা রুপম আহমদ ,সাবেক ছাত্রলীগ নেতা শুয়েবুর
রহমান সুজেল, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা অমিত জিৎ প্রমুখ।
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জবাসীর সাথে ডনের মতবিনিময়
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, ৩:৫৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






