আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নৌকার পক্ষে গণজোয়ার সিলেট ৩আসনের প্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা হাবিবের সমর্থনে মিছিল

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, স্টাফ রিপোর্টার :সিলেট ৩ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্যের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সমর্থনে নিজ নির্বাচনী এলাকায় হাজার হাজার জনতার অংশগ্রহনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের উদ্যোগে মিছিলটি বের করা হয়। বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দক্ষিণ সুরমার মূল মূল স্থান অতিক্রম করে মুক্তিযুদ্ধা চত্তরে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শ্রী তপন চন্দ্র পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়া-মীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান বলেন, আজ এই বিশাল গণজোয়ারই প্রমাণ করে সিলেট ৩ আসনে একমাত্র যোগ্য নৌকার কান্ডারী হাবিবুর রহমান হাবিব।

তিনি আরও বলেন, আমি মনোনয়ন নিশ্চিতে দেশনেত্রী শেখ হাসিনার সাথে কথা বলল।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি রইছ আলী, সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আকবর আলী, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক উদ্দিন, আব্দুর রব, বশির মিয়া, আব্দুল আহাদ, মতিউর রহমান মতি, মনোয়ার হোসেন মনু, এবিএম কিবরিয়া মঈনুল, আব্দুর কাদির খান, আজিম উদ্দিন, জামাল উদ্দিন, মাসুক আহমদ, আলমগীর হোসেন, কালাম হোসেন, বাবেল আহমদ, শাহিন আলী, লোকমান হোসেন, নিজাম উদ্দিন, শাহ ওলিদ, ওমর ফারুক ফরহাদ, জাবেল আহমদ, বদরুল আলম তুহিন, নাজিম আহমদ, মোবারক হোসেন, জাহেদ আহমদ, রাসেল আহমদ শাহ, নয়ন তালুকদার, রাজিব আহমদ, সুমন আহমদ, সাজন মিয়া, কামরুল ইসলাম, রাশেদ, তরিকুর ইসলাম রনি প্রমুখ।

আলোচনা সভায় হাবিবুর রহমান হাবিব বলেন, আজ এই জনগণের ঢল দেখে আমি মুগ্ধ এবং সবার কাছে চিররীনি। তিনি আরও বলেন, যদি নৌকার পবিত্র আমানত ভাড় আমাকে দেন তবে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব।