সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রথম বারেরমত আয়োজন করেছে বৈঠকি আবহে নাট্য প্রদর্শনী ও মুক্ত আলোচনা। আজ ২৭ অক্টোবর শনিবার আমন্ত্রিত দল হিসেবে নাট্য প্রদর্শনীতে অংশ নিবেন দেশের আলোচিত অন্যতম নাট্যদল মণিপুরি থিয়েটার, কমলগঞ্জ, মৌলভিবাজার। শারদাহল সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর মহড়া কক্ষে সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় মণিপুরি থিয়েটারের সারাজাগানো নাটক “কহে বীরাঙ্গনা” প্রদর্শীত হবে। মাইকেল মধুসুদন দত্তের কাব্যকে সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা, নাটকে প্রদান চরিত্রে অভিনয় করবেন দেশের বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী জ্যোতি সিনহা। প্রতিটি প্রদর্শনীর পর নাট্য নির্দেশক ও অভিনেত্রী নাটক মঞ্চায়ন নিয়ে নাট্যকর্মী দশকের সাথে মুক্ত আলোচনা করবেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য পরিষদের এই ব্যাতিক্রমি আয়োজনে সিলেটের নাট্য কর্মীদের সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করেছেন।
সম্মিলিত নাট্য পরিষদের বৈঠকি আবহে মণিপুরি থিয়েটারের “কহে বীরাঙ্গনা” প্রদর্শণী আজ
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৭, ২০১৮, ৭:০৫ অপরাহ্ণ • ২ বার পঠিত






