আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত

অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষায় গুরুত্বারোগ প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ মেজবাহ উদ্দিন চৌধুরী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব,
সিলেট। তিনি আজ ২৭ অক্টোবর ২০১৮ (শনিবার) স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (ঝঞঊচ)
এর আর্থিক সহায়তায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত জড়ষব ড়ভ ঞবপযহরপধষ
ঊফঁপধঃরড়হ ঃড় অপযরবাব ঝউএঝ শীর্ষক এক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন। দেশ এখন
উন্নতির দিকে এগুচ্ছে এই উন্নতিকে সাসটেইনেবল করতে তিনি বলেন কারিগরি শিক্ষার উপর গুরুত্ব
দিতে হবে। কারিগরি শিক্ষকে উন্নত দেশের সমান বলে বাড়াতে হবে। সেমিনারে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ঝঞঊচ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ বি এম আজাদ, ড.
মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার, বিশ্ব ব্যাংক, জনাব আবু সাফায়াৎ মোহাম্মদ শাহে
দুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সিলেট ও জনাব জাহাঙ্গীর কবির আহমেদ,
জোনাল উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, জোনাল অফিস, সিলেট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ইঞ্জি মোঃ আব্দুল-াহ। বিশেষ
অতিথির বক্তব্যে ঝঞঊচ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব এ বি এম আজাদ বলেন দেশের জনশক্তিকে কাজে
লাগিয়ে দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করে তুলতে হলে ও দেশকে ২০১৪ সালের মধ্যে উন্নত দেশে পরিণত
হতে হলে আমাদেরকে কারিগরি শিক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন আমাদের দেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড
প্রতি ১০০ বছরে একবার হয়ে থাকে সুতরাং আমাদেরকে এর সঠিক ব্যবহার নিশ্চিত করে এর সুফল ঘরে
তুলতে হবে। আর এজন্য আমাদেরকে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ করতে হবে।
পৃথিবীতে অর্থনৈতিকভাবে উন্নত যত দেশ আছে তাদের সবাই কারিগরি ক্ষেত্রে অগ্রগামী। কারিগরি
শিক্ষাকে পুঁজি করেই উন্নত বিশ্বের দেশগুলো অর্থনৈতিকভাবে পৃথিবীর সেরা দেশে পরিণত হয়েছে।
আমাদের ও প্রয়োজন কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেয়া তা হলেই আমরাও অর্থনৈতিক সফলতা অর্জনে
সফল হব, তিনি যোগ করেন।
তিনি বলেন ঝঞঊচ প্রকল্প ২০১০ সাল থেকে বাংলাদেশে কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বর্তমানে দেশে কারিগরি শিক্ষায় ছাত্র/ছাত্রী ভর্তির হার ১৪% যা আগামী ২০২০ সালের মধ্যে ২০% ও ২০৪০
সালের মধ্যে ৪০% এ উন্নতী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কারিগরি শিক্ষার উন্নয়নে আগামী
দিনগুলোকেও ঝঞঊচ প্রকল্প কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জনাব আব্দুল-াহ বলেন যে দেশে মিড লেভেল কারিগরের সংখ্যা যত বেশী সে দেশ
অর্থনৈতিক ভাবে তত উন্নত।
কারিগরি শিক্ষায় শিক্ষিত শতকরা হারের সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নতির একটি সম্পর্ক আছে। দেশের
মানুষের জীবন যাত্রার মান উন্নত করার জন্য বিশাল জনশক্তিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনবলে
রুপান্তরিত করতে হবে তবেই ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য মাত্রা অর্জন সম্ভব বলে তিনি আশা
প্রকাশ করেন।
সেমিনারে সিলেট অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জননিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিবর্গ,
স্থানীয় জন-প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার
শিক্ষক, শিল্প-কারখানার মালিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ এলাকার মুক্তিযোদ্ধা ও
স্বনামধন্য শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনার উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক মহোদয়ের
কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট
প্রাঙ্গনে এসে শেষ হয়। দেশ-বিদেশের শ্রমবাজারের বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কারিগরিশিক্ষার সার্বিক উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্থিক
সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের
আওতায় বাস্তবায়ন করছে স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট।