প্রেস রিলিজ//মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ পুরিয়া হেরোইন ও ০৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক। অদ্য ২৫/১০/২০১৮খ্রিঃ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব জিএম হামিদুর রহমান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী মমিনখলাস্থ আব্দুল জব্বার এর নব নির্মানাধীন বিল্ডিং এর সামনে অভিযান পরিচালনা করে ১৫ পুরিয়া হেরোইন ও ০৬ পিস ইয়াবাসহ ০১। মোঃ আব্দুল জব্বার (২৭), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- মৃত মায়ারুন নেছা, দাদা- আব্দুল গফুর, সাং- মোমিনখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট ও ০২। মোঃ লিটন ওরফে বচ্চন (২৮), পিতা- মৃত জমশেদ আলী, মাতা- ফরিদা বেগম পান্না, সাং- পিরোজপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে আটক করে। আটক লিটন ওরফে বচ্চন (২৮) পূর্বেও মাদক মামলায় জেল খেটেছে। জেল হতে বের হয়ে পুনরায় মাদকের ব্যবসা শুরু করে। আটক মাদক ব্যবসায়িদের আসামী করে পুলিশ পরিদর্শক(নিঃ)/ জিএম হামিদুর রহমান দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে হেরইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ি আটক
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৮, ২০১৮, ৪:২৯ অপরাহ্ণ • ১ বার পঠিত






