গত ২৭/১০/২০১৮খ্রিঃ মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/ শশধর বিশ্বাস এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন জেল রোডস্থ হোটেল আল ফয়েজ আবাসিক এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০(দশ) লিটার চোলাই মদ সহ ০১ জনকে আটক করে। প্রাথমিক অবস্থায় আটক মাদক ব্যবসায়ীর নাম ১। মাহতাব মিয়া (৫০), পিতা- মৃত তেরা মিয়া, সাং- শ্রীরামপুর, থানা- মোগলাবাজার, এসএমপি, সিলেট, বলে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত সিলেট শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আটক মাদক ব্যবসায়ীকে আসামী করে এসআই/ শশধর বিশ্বাস কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১০(দশ) লিটার চোলাই মদ সহ একজন আটক
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৮, ২০১৮, ৫:০১ অপরাহ্ণ • ২ বার পঠিত






