আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল উৎসব অনুষ্টিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল উৎসব অনুষ্টিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এ উৎসবের উদ্ভোধন করেন। নিয়াগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুর রহমানের পরিচালনায় অনুষ্টিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল বলেন,বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি তার জীবনের গুরুত্বপূর্ন সময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে ব্যায় করেছেন। দীর্ঘ দিন কারাভোগ করে এ দেশের বিজয় নিয়ে এসেছেন তিনি। তিনি নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস পাঠ করার আহবান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন,সোনালী ব্যাংকের ম্যানেজার মতিলাল মালাকার,উপজেলা আওয়ামীলীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম,সুশান্ত দাস,রায়হান কবির পলাশ প্রমূখ।
আলোচনা সভা শেষে বিজয় ফুল তৈরি,একক অভিনয় গল্প রচনা,চিত্রাঙ্কন,কবিতা রচনা,দলীয় দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও দলীয় জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী বৃন্দ।