চন্দ সমাজ কল্যাণ সমিতি, সিলেট এর উদ্যোগে গত ২৬/১০/২০১৮ইং রোজ শুক্রবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সোলেমান হল) দরগাহ গেইট সিলেট এ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রীযুক্ত রুপন কান্তি শীল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি বলেন সুন্দর সমাজ ও জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত মধুসুদন চন্দ, প্রোগ্রামার এন্ড সেন্টার ইনচার্জ, আইসিটি ডিভিশন, সিলেট রিজিওনাল অফিস, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, শ্রীযুক্ত বিকাশ কুমার শীল, আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, আঞ্চলিক কার্যালয়, সিলেট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বার্তা সম্পাদক, দৈনিক সিলেটের ডাক ও সাবেক সাধারণ সম্পাদক, সিলেট প্রেসক্লাব শ্রীযুক্ত সমরেন্দ্রু বিশ্বাস সমর, উপদেষ্টা শ্রীযুক্ত বাবু সত্যেন্দ্র কুমার চন্দ, উপদেষ্টা, সহকারী অধ্যাপক শ্রীযুক্ত বাবু রতিশ চন্দ্র চন্দ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত বাবু রবীন্দ্র চন্দ, উপদেষ্টা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শ্রীযুক্ত বাবু নিত্যানন্দ চন্দ, সভাপতি স্বাস্থ্য কর্মকর্তা শ্রীযুক্ত নন্দ লাল চন্দ, সভাপতি চন্দ সমাজ কল্যাণ সমিতি সিলেট। শিক্ষা সংবর্ধনার কমিটির আহবায়ক হিসাব রক্ষন কর্মকর্তা শ্রীযুক্ত বাবু দিলীপ কুমার শীল, এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, শ্রীযুক্ত বাবু প্রদীপ কুমার চন্দ (দিপ্তি), ও সদস্য সচিব, প্রভাষক বাবু দীপক চন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রারম্ভে গীতা পাঠ করেন বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা ও সিঃ সহ সভাপতি শ্রীযুক্ত বাবু করুনাময় চন্দ, স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক দীপক চন্দ, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদীপ কুমার চন্দ (দিপ্তি),
যুগ্ম সম্পাদক বিল্পব কুমার চন্দ বিকু, সহ সাধারণ সম্পাদক অখিল চন্দ, কোষাধ্যক্ষ ও সহ আহ্বায়ক, শিক্ষা সংবর্ধনা কমিটি তপন কান্ত চন্দ (তপু) নিরঞ্জন চন্দ্র চন্দ, কৃপেন্দ্র চন্দ মনু, গোপাল চন্দ, অজিত কুমার শীল, উজ্জ্বল রঞ্জন চন্দ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি, নৃপেন্দ্র চন্দ নেপু, বাবুল চন্দ, সুযোগ চন্দ, নান্টু মোহন চন্দ, মৃনাল কান্তি চন্দ, বিকাশ চন্দ, কৃপেন্দ চন্দ, বাবুল চন্দ, জ্যোতিশ চন্দ, দিলীপ বিস্বাস, সংগঠনের উপদেষ্টা বৃন্দ, কার্যকরী পরিষদ, পৃষ্ঠপোষক সদস্য ও সাধারণ পরিষদের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
চন্দ সমাজ কল্যাণ সমিতি, সিলেট। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৯, ২০১৮, ১১:৫৬ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






