আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক হওয়ায় বাবুলকে গোলাপগঞ্জে সংবর্ধনা প্রদান

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শামসুজ্জামান বাবুলকে গোলাপগঞ্জে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার রাত ১০টায় পৌর এলাকার রাঙ্গাডহর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ী জব্বার আহমদের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন এবং বেলাল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক পার্টির নেতা সাংবাদিক জালাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, রণকেলী যুব কল্যাণ সমিতির সভাপতি মো: সোলামান আহমদ, জেলা শ্রমিক পার্টির সদস্য আলী হায়দার, হাসান আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন, জায়েদ আহমদ, জাবেদ আহমদ, সাহাব উদ্দিন সাব, মোহাম্মদ লিটন, আব্দুল হান্নান, সনজিদ আলী আব্দুল্লাহ, সালাউদ্দিন, দুলাল আহমদ, রকলিছ আলী কালাই, আরমান আলী, মাসুক আহমদ, মহি আহমদ, গোলাপগঞ্জ ইয়াং জেনারেশন ক্লাবের সভাপতি আফজাল হোসেন আফজাল, সহ-সভাপতি সেবুলুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক জলিল আহমদ, সদস্য তারেক আহমদ, রুকন আহমদ, জুবেল আহমদ প্রমুখ। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।