আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সাহিত্যরত্ন আশরাফ হোসেন এর ১২৬তম জন্মবার্ষিকী পালিত

আব্দুল বাছিত খান মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে সাহিত্যরত্ন, কাব্যবিনোদ, পুরাতত্ত্ববিদ ও লোকসাহিত্য গবেষক আশরাফ হোসেন এর ১২৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মুন্সীবাজার লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে রোববার ২৮ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় আলতাফ কম্পিউটার্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আহবায়ক কবি নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে ও আশরাফ হোসেন ট্রাষ্ট এর মহাসচিব হোসেন জুবায়ের এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শহীদ সাগ্নিক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন।
আলোচনায় অংশ নেন কবি অবনী শর্ম্মা, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কবি শহীদুর রহমান সায়েদ, কবি আব্দুল হাই ইদ্রিছী, তরুন উদীয়মান কবি হিফজুর রহমান তুহিন, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক শমশের আলী, খয়রুন নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার হোসেন সাইদুল, মরমী গীতিকার আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জায়েদ হোসেন, জাকির হোসেন, টিপু সুলতান, ছাদি হোসেন লিমন প্রমুখ।
বক্তরা আশরাফ হোসেন এর স্মৃতি ও কর্মময় জীবন তুলে ধরেন। তাঁর আদর্শ চেতনায় লালন করে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য একটি পাঠাগার ও ফাউন্ডেশন গড়ে তোলার জন্য উত্তারিধকারীদের আহবান জানান।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে সংগীত ও কবিতা আবৃত্তি করা হয়