আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাসদ নেতা ফরিদ উদ্দিন আর নেই বিভিন্ন মহলের শোক

আজীবন বিপ্লবী, বাম প্রগতিশীল নেতা, বিশিষ্ট তাত্ত্বিক, বিজ্ঞ ও প্রবীণ রাজনীবিদ, মেহনতি জনতার অকৃত্রিম বন্ধু, এক সময়ের জাতীয় পর্যায়ের শ্রমিক নেতা, মাওলানা ভাসানীর একনিষ্ঠ অনুসারী ও সহচর এবং ঐতিহাসিক লং মার্চে ভাসানীর সহযাত্রী, ভাসানী পরিষদের নেতা, সিলেট জেলা বাসদের সাবেক আহবায়ক, খন্দকার ফরিদ উদ্দিন আহমদ ১৬ অক্টোবর বেলা সাড়ে ৪ টায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
এদিকে ২০শে অক্টোবর শনিবার অনুষ্ঠিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সভায় তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তার মৃত্যুতে নব্বই এর দশকে সিলেটের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ এবং ১৪দলীয় জোটের কেন্দ্রীয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২, (দিরাই-শাল্লা) আসনে ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী হামিদুল কিবরিয়া চৌধুরী (আজহার চৌধুরী) প্রমুখ নেতৃবৃন্দ আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, খন্দকার ফরিদ উদ্দিন আহমদ অত্যন্ত সহজ সরল, ভদ্র, সজ্জন এবং সাদা মনের মানুষ ছিলেন। সারাজীবন ন্যায় এবং নীতির উপর নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন। কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। জিয়ার আমলে যখন তারই সহকর্মী জাতীয় রাজনীতিবিদেরা মন্ত্রীত্বের লোভ সংবরন করতে পারেননি। ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে অবলীলায় দল বদল করে মন্ত্রী হয়েছেন। তখন তাদের শত অনুরোধ, উপরোধ, চেষ্টা সত্ত্বেও মন্ত্রীত্বের আহ্বানকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু অসৎ, পঙ্খিল রাজনীতির পথে পা না বাড়িয়ে সততার সঙ্গে খুব সাধারণ জীবনই তিনি যাপন করে গেছেন।
উল্লেখ্য যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় জেলা বাসদের আহবায়ক থাকা কালে ৮৭ সালে দীর্ঘ দিন কারাবাস করেন।আমাদের প্রিয় ফরিদ ভাই আজ অন্তিম শয়ানে। ১৭ অক্টোবর বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (রা:) মাজার শরীফ সংলগ্ন কবরস্হানে তিনি সমাহিত হন। প্রিয় ফরিদ ভাই পরপারে চলে গেলেও আমাদের স্মৃতিতে, রাজনীতিতে অমর হয়েই থাকবেন।