আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে ছাত্রলীগের উদ্যোগে অবরোধ মুক্ত হলো বরযাত্রীর গাড়ি….. লিমন ইসলাম.

সারাদেশের মতো মৌলভীবাজারেও রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। আট দফা দাবির ভিত্তিতে পালিত এ কর্মবিরতির ফলে মৌলভীবাজার জেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে মৌলভীবাজার বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। এদিকে শহরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার গুরুত্বপূর্ণ যানবাহন টমটম গাড়ি ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে।জানা যায়, জেলা শহরের কোর্ট রোডস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারের সম্মুখে রবিবার(২৮ অক্টোবর) রাতে মৌলভীবাজার থেকে কমলগঞ্জে যাত্রাপথে এক হিন্দু বরযাত্রার প্রায় ৮টি লাইটেস/কার গাড়িকে অর্ধ ঘন্টা সময় অবরোধ করে রাখেন জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়ছল মনসুরের নেতৃত্বে, জেলা ছাত্রলীগ নেতা মুফলেহ রহমান পৃথু, বরযাত্রার গাড়িগোলো কে অবরোধ মুক্ত করে ছেড়ে দেন।এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রনেতা ফয়ছল মনসুর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের বরযাত্রার গাড়ি ও জরুরী রোগীবাহি অ্যাম্বুলেন্স আটকে না রাখার অনুরোধ করেন। এসময়, জেলা ছাত্রলীগের কর্মী আজিজুল ইসলাম,মোঃ আল- আমিন, মুসা নবীসহ ছাত্রলীগের অর্ধ-শতাধিক কর্মীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের(রেজি নং ১২২৩) যুগ্ন সাধারন সম্পাদক সালেহ আহমদ মুঠোফোনে বলেন, আমরা বরযাত্রার গাড়ি গোলো আটকে রেখে চালকদের জিঙ্গাসাবাদ করেছি কোনো ধরনের বাকবিতন্ডা করিনি। জেলা ছাত্রলীগ নেতা মুফলেহ রহমান পৃথু মুঠোফোনে জানান, হিন্দু বরযাত্রার গাড়ি গোলোকে অবরুদ্ধ করে, চালকদের সাথে বাকবিতন্ডা চলছে খবর পেয়ে দ্রুত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রনেতা ফয়ছল মনসুর এর নেতৃত্বে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলে গাড়ি গোলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন।