এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের মু্িক্তযোদ্ধা বিষয়ক কমিটির কেন্দ্রীয় নেতারা আগামীকাল সকাল ১১ টায় জিন্দাবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন।
আগামী কাল ২৯ অক্টোবর (সোমবার) মতবিনিময় সভাকে সফল করার লক্ষে ২৮ অক্টোবর রোববার সন্ধ্যায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
মত বিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান রশিদুল আলম, সাবেক অতিরিক্ত সচিব,মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য ফরহাদ হোসেন, আব্দুল হক।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড নাসির উদ্দিন খানের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, আব্দুল খালিক, বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, প্রচার সম্পাদক এড. মাহফুজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মহানগর আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক এটি এম হাসান জেবুল, তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন, আবদাল মিয়া, আজমল আলী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, বেলাল খান, মোবাশ্বীর আলী, বদরুল হোসেন খান কামরান, সাজলু লস্কর প্রমুখ।
এ দিকে আগামীকালের মতবিনিময় সভায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সোমবার সিলেটে মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৯, ২০১৮, ১২:০২ অপরাহ্ণ • ২ বার পঠিত






