সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২৮ অক্টোবর রোববার রাতে ধুপাগুল বাজারে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
ফোরামের আহবায়ক সৈয়দ মসউদ রহমান মতিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নজরুল ইসলামের পরিচালনায় সভায় সকলের সর্বসম্মতিক্রমে সৈয়দ মসউদ রহমান মতিন কে সভাপতি ও মো. নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি ইয়াংস্টার ক্লাবের সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক ইয়াংস্টার ক্লাবের সহ-সভাপতি এম ফখরুল ইসলাম সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন জিতু, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ইনাম উদ্দীন, ইরন শাহ্, ছালাউদ্দীন, আব্দুস শুক্কুর।
এমদাদুর চৌধূরী রহমান জিয়াঃ এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের কার্যকরী কমিটি গঠন
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ৩০, ২০১৮, ৭:২৫ অপরাহ্ণ • ২ বার পঠিত






