আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গোয়াইনঘাটে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগে আটক ১

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে সূর্যের হাসি ক্লিনিকের এক এনজিও কর্মীকে তুলে নিয়ে গণ ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি জৈন্তুাপুর উপজেলার হেমু মাঝের টুল গ্রামের ফয়জুর রহমানের ছেলে আব্দুল কাদির।
গত সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার গুলনী চা বাগানে ধর্ষনের এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সূর্যের হাসি ক্লিনিকের এক নারী এনজিও কর্মী হরিপুর বাজার থেকে সারীঘাট আসার জন্য সিএনজি চালিত অটো রিকশায় উঠে।
এ সময় চালকের চার সহযোগী যাত্রী বেশে একই অটো রিকশায় উঠে। পরে অটো রিকশাটি সারীঘাট না গিয়ে উল্টো পথে ফতেহপুরের গুলনী চা বাগানেরর নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে অটো রিকশা থেকে নামিয়ে জোরপূর্বক ধর্ষন করে আব্দুল কাদিরসহ তার আরেক সহযোগী।
এ সময় মেয়েটির চিৎকার শুনে চা বাগানের পাহারাদার ও স্থানীয় এলাকার লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার ও ধর্ষক আব্দুল কাদিরকে আটক করে পুলিশে খবর দেয়।এ ঘটনায় ধর্ষিত ওই নারী বাদী হয়ে সোমবার রাতে আব্দুল কাদিরসহ তার অপর চার সহযোগীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলনী চা বাগানে ভিকটিম এনজিও কর্মী ধর্ষনের এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আব্দুল কাদির নামের একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।