মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়ারী আটকগত ২৯/১০/২০১৮খ্রিঃ রাত ৯.০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব জিএম হামিদুর রহমান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় অভিযান পরিচালনা করে ঝান্ডু মন্ডু জুয়া খেলার সামগ্রী সহ ৪ জুয়ারীকে আটক করে। প্রাথমিক অবস্থায় আটক জুয়ারীদের নাম ১। আলমাছ আল মামুন (৪৫), পিতা- ইস্কান্দার আলী, সাং- বাদামবাগীচা, বাসা নং- ৩৪/১, সেতুবন্ধন, থানা- এয়ারপোর্ট, ২। নির্মল পাল (৫৪), পিতা- মৃত হরমোহন পাল, সাং- কদমতলী, বাসা নং- ১৫৬, স্বর্ণশিখা, থানা- দক্ষিণ সুরমা, ৩। বাচ্চু মিয়া (৩৫), পিতা- মৃত ময়ব আলী, সাং- চৌকিদেখি, বাসা নং- ১৪০, গলি নং- ৩, থানা- এয়ারপোর্ট, ৪। বাদল দাস (৪৫), পিতা- মৃত রসমন দাস, সাং- লাক্কাতুরা সাওতালপাড়া, থানা- এয়ারপোর্ট, সর্ব জেলা- সিলেট বলে জানা যায়। জুয়ারীরা দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় তীর শিলং নামক জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিল। আটক জুয়ারীদের আসামী করে ইন্সপেক্টর জনাব জিএম হামিদুর রহমান এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।






