আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

৪৪ দিন ধরে ছাদিনুর নামের মাদ্রাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সিলেট নগরীর একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে ৪৪ দিন ধরে খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং- ১৫৬৩, তারিখ ২১/০৯/১৮। নিখোঁজ ওই ছাত্রের নাম ছাদিনুর রহমান (১১)। সে নয়াসড়ক জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার ছাত্র ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বড়মুহা গ্রামের আব্দুল কাহারের ছেলে। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাসার কাউকে না বলে বর্তমান বাসা তাঁতিপাড়াস্থ ৪০নং বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পড়নে ছিল কচুয়া রঙ্গের পাঞ্জাবী ও নীল রঙ্গের জিন্স প্যান্ট, উচ্চতা আনুমানিক আড়াই ফুট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এদিকে গত ৭ অক্টোবর সিলেটের র‌্যাব-৯ এর অধিনায়ক বরাবরে সন্দেহভাজন এক ব্যক্তির নাম উল্লেখ করে আরো একটি দরখাস্ত দাখিল করে নিখোঁজ ছাত্র ছাদিনুর রহমানের পিতা আব্দুল কাহার। যার স্মারক নং- ৩২৪।