আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় ৫বরযাত্রী আহত

সিলেটের ওসামনীনগরে প্রতিপক্ষের হামলায় ৫ বরযাত্রী আহত হয়েছেন। রোববার রাত ১০ টায় উপজেলার পালপাড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, তাজপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র আব্দুল হক (৫০), একই গ্রামের মৃত-আব্দুল হোসেনের পুত্র গিয়াস উদ্দিন (৩০), সিলেট নগরীর বাগবাড়ী এলাকার আব্দুল হেকিমের পুত্র সেজু মিয়া(৩০) ও একই এলাকার ফজর আলীর পুত্র জমসেদ মিয়া (৪০)। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নবীগঞ্জ উপজেলা ৪নং দিগলবাক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছুর রহমানের সাথে গিয়াস উদ্দিনের বিরোধ চলে আসছিল। গিয়াস উদ্দিন সঙ্গীদের নিয়ে তাজপুর থেকে মৌলভীবাজারের টেংরাবাজার এলাকায় এক বিয়ের বরযাত্রী হওয়ার জন্য যাচ্ছিলেন। এ সংবাদ পেয়ে প্রতিপক্ষ এখলাছুর রহমান ৮/১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে ওঁৎ পেতে থাকেন। তাজপুরের পালপাড়ায় পৌছা মাত্র এখলাছ দলবল নিয়ে গিয়াস ও তার সহযাত্রীদের উপর হামলা চালায়। এতে গিয়াস ও তার সহযাত্রী উল্লেখিত ব্যক্তিগন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতলে প্রেরণ করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন জানান ঘটনার ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।