মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কুলাউড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান লংলা আধুনিক ডিগ্রী কলেজ অনুষ্ঠিত হয়েছে আজ ৩০ অক্টোবর সকালে। কুলাউড়া উপজেলা নির্বাহী
কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন- জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ এর লক্ষ্য ও অর্জন বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগনকে সম্পৃক্তকরণের লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। সভায় বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন
কুলাউড়ায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ৩০, ২০১৮, ১:৩৩ অপরাহ্ণ • ২ বার পঠিত






