আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত – বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা  প্রতিনিধি, মৌলভীবাজারঃ  মৌলভীবাজার সদর উপজেলায় বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। আজ ৩০ অক্টোবর সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নোংরা পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখাসহ বিভিন্ন অপরাধে দত্ত স্টোরকে ৫ শত টাকা, খসরু এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা, ইশমত হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ৪ হাজার ৫ শত  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি লাইসেন্স বিহীন এবং অনিরাপদ ভাবে গ্যাস সিলিন্ডার রাখা প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন মৌলভীবাজার পুলিশ লাইনের  পুলিশ ফোর্স।