আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে চা শিল্প খাতে শোভন কর্ম বাস্তবায়নে ত্রি-পক্ষীয় কর্মশালা

মৌলভীবাজার প্রতিবেদক:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক বাগান মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা শিল্প খাতে শোভন কর্ম বাস্তবায়নে ত্রি-পক্ষীয় কর্মশালা। মঙ্গলবার শহরের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এর হল রুমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইন্ডিজিনাস পিপলস ডেভেলাপমেন্ট সার্ভিস (আইপিডিএস) এর যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের সচিব মো.নুরুল আমিন।আইপিডিএস এর প্রেসিডেন্ট সঞ্জীব দ্রং এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তৌমো পৌশিয়েনেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, ফিনলে টি সিইও (চীফ এক্সিকিউটিভ অফিসার) তাহসিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার।
এর আগে ধারনাপত্র উপস্থাপনা করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী ও আইএলও এর ন্যাশনাল কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম।
কর্মশালায় চা শ্রমিকদের জীবন মানের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও বাগানের উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে চা শ্রমিক জনগোষ্ঠীর একটি সাংস্কৃতিক দল পরিবেশন করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।