কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুর শোকে আচ্ছন্ন এলাকাবাসী। এমন অনাকাক্সিক্ষত মৃতুকে মেতে নিতে পারছেন না এলাকাবাসী।নিজ বাড়িতে অসুস্থ ঠাকুমাকে দেখতে এসে এমসি কলেজের শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের দাবি সাঁতার জানতো রাহুল। এমন অনাকাক্সিক্ষত মৃতুকে মেতে নিতে পারছেন না এলাকাবাসী।জানা যায়, রাহুল দেব রায় (২২) নামের এক ছাত্র শ্রীমঙ্গল শহরের হাউজিং স্টেট পুকুরে ডুবলে পরিবারের লোকজন তাকে বুধবার (৩১ অক্টোবর) শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন।পরে পরিবারের লোকজন রাহুলকে হঠাৎ নড়ে উঠতে টের পেয়ে, ছেলেটি মারা যায়নি বলে কর্তব্যরত ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করেন। এক পর্যায়ে তারা হাসপাতালের গ্লাস ভাংচুর করেন। পরবর্তীতে ডা. সাজ্জাদ শ্রীমঙ্গল থানায় খবর দিলে পুলিশ সদস্যরা হাসপাতালে আসেন।ডুবে মারা যাওয়া রাহুল দেব রায়ের বাবা গৌরাঙ্গ দেব রায় শ্রীমঙ্গল সরকারি কলেজের অফিস সহকারী। রাহুল এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সিলেট এমসি কলেজের স্নাতক বিভাগে ভর্তি হয়। গত মঙ্গলবার রাহুল তার অসুস্থ ঠাকুমাকে দেখতে শ্রীমঙ্গল আসে। শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের দক্ষিণ ভাড়াউড়ায় রাহুলদের বাসায় গিয়ে দেখা যায়, শোকে আচ্ছন্ন পুরোবাড়ি। এমন অনাকাক্সিক্ষত মৃতুকে মেতে নিতে পারছেন না এলাকাবাসী।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটু বলেন, ছেলেটি পানিতে ডুবেই মারা যায়। আমাদের হাসপাতালের দুজন চিকিৎসক ডা. সাজ্জাদ এবং ডা. মহসীন ছেলেটিকে মৃত অবস্থায় পেয়েছেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা হাসপাতালে ভাংচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
শ্রীমঙ্গলে কলেজ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুর শোকে আচ্ছন্ন এলাকাবাসী
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ৩১, ২০১৮, ৩:১৪ অপরাহ্ণ • ২ বার পঠিত






