সংশোধিত শ্রমআইন বাতিল, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন ও
অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবি সম্প্রতি সংসদে উত্থাপিত বাংলাদেশ শ্রম(সংশোধন) আইন ২০১৮ এর শ্রমিক
স্বার্থবিরোধী সকল কালাকানুন বাতিল করে আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন করার দাবি জানান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি। ৩১ অক্টোবর’১৮ বুধবার সন্ধ্যায় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির
সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই দাবি জানানো হয়। জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায়
বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫ এর সভাপতি মোঃ মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৪৫৩ এর সভাপতি মোঃ সোহেল মিয়া, শ্রীমঙ্গল উপজেলা স’মিল শ্রমিক সংঘ রেজিঃ নং চট্টঃ ২৮৬৪ এর সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ-এর জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহজাহান আলী, রিকশা শ্রমিকনেতা কিসমত মিয়া ও গিয়াস মিয়া, চা-শ্রমিক সংঘের নেতা স্যামুয়েল বেগম্যান ও
নারায়ন গোড়াইত, হোটেল শ্রমিকনেতা তারেশ বিশ্বাস সুমন, সুহেল আহমেদ সুবেল ও জামাল মিয়া প্রমূখ।সভায় বক্তারা বলেন সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে একের পর আইন পাস করার ডামাঢোলের মধ্যে সম্প্রতি অংশীজনের মতামতকে উপেক্ষা করে শ্রম(সংশোধন) আইন-২০১৮ পাস করা হয়।
সংশোধিত শ্রম আইনে কৌশলী শব্দ ব্যবহার করে শ্রমিকদের কর্মঘন্টা বাড়িয়ে ১০ ঘন্টা, ট্রেড ইউনিয়ন গঠনে বিভিন্ন রকম শর্ত বহাল রাখা, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত মাতৃত্ব ছুটির অধিকারকে ‘অনুপস্থিপিত’ বলে অবিহিত করা, শ্রমিকদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ মাত্র ২ লাখ টাকা করা, বর্তমান আইনের কুখ্যাত ২৬ ধারা বহাল রেখে মালিকদের স্বার্থরক্ষা করা হয়েছে।
মহাজোট সরকার মাথাপিছু মাসিক আয় প্রায় ১২,০০০টাকাসহ (বার্ষিক ১৭৫২ ডলার হিসেবে) নিজেদের মত করে বিভিন্ন তথ্য উপাত্ত ও সূচক দেখিয়ে উন্নয়নের ডামাঢোল চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের আপামর শ্রমিক কৃষক মেহনতি জনতার জীবনে এই তথাকথিক উন্নয়নের ছোয়া লাগেনি। সরকার একদিকে মাথাপিছু আয়বৃদ্ধিকে সাফল্য বলে প্রচার করলেও আমাপর গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬,০০০ টাকার দাবিকে উপেক্ষা করে সাকুল্যে ৮,০০০ টাকা মজুরি ঘোষণা করেছে, যার মধ্যে মূল মজুরি ৪,১০০ টাকা, বাড়িভাড়া ২,০৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ৬৫০ টাকা এবং খাদ্যভাতা ৯০০ টাকা ধরে এই মজুরি নির্ধারণ করা হয়েছে। একইভাবে লক্ষাধিক চা-শ্রমিক জন্য মজুরি নির্ধারণ করা
হয়েছে দৈনিক ১০২ টাকা বা মাসিক প্রায় ৩,০৬০ টাকা। হোটেল, স’মিল, দর্জি, মুদ্রণসহ সরকারের ৪১ টি শ্রমিক সেক্টরের ঘোষিত মজুরি ৩,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। এই মজুরি দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে কিভাবে শ্রমিক তার পরিবার পরিজন নিয়ে জীবনধারণ করে উৎপাদনে অংশগ্রহণ করবে? সরকার প্রদত্ত মাথাপিছু আয়ের সাথে শ্রমিকের মজুরি বৃদ্ধির চিত্র অসঙ্গতিপূর্ণ হলেও মাথাপিছু ঋণের বোঝা ঠিকই আপামর শ্রমিক-কৃষক-মেহনতি জনগণকে টানতে হচ্ছে। চলতি ২০১৭-২০১৮ অর্থবছরে ঘোষিত বাজেটে মাথাপিছু ঋণ ৪৬ হাজার টাকা হওয়ার কথা বলা হলেও সম্প্রতি পত্রিকায়
প্রকাশিত সংবাদে জানা যায় বর্তমানে মাথাপিছু ঋণ ৬০ হাজার টাকায় ছাড়িয়েছে।এভাবে দেশকে ঋণের জালে জড়িয়ে ফেললেও সরকার এই সত্যকে আড়াল করে তথাকথিত উন্নয়নের সাফাই গেয়ে চলছে। সরকার একদিকে যেমন মালিকদের স্বার্থরক্ষায় শ্রমিকদের শ্রম শোষণকে বাড়িয়ে চলছে তেমনি শোষণের বিরুদ্ধে শ্রমিক যাতে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে না পারে সেজন্য শ্রমআইন সংশোধন করে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকারকে সংকোচিত করছে। এমতবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় আন্দোলন সংগ্রাম গড়ে তোলার বিকল্প কোন পথ নেই। সভা থেকে বর্তমান বাজারদেরে সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, হোটেল, স’মিলসহ বিভিন্ন সেক্টরে ৮ ঘন্টা
কর্মদিবসসহ শ্রমআইন বাস্তবায়ন ও সরকার ঘোষিত নি¤œতম মজুরি কার্যকর, সমকাজে সমমজুরি ও কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা প্রদান করার দাবি জানানো হয়
মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের সভা
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১, ২০১৮, ৭:২৪ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






