আজ-  ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  «» মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা «» কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব আজ সোমবারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: «» আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  «» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল

সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রীকে বাম গণতান্ত্রিক জোটের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ চেয়ে চিঠি পাঠিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের চিঠি গ্রহন করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।বাম গণতান্ত্রিক দল চিঠিতে উল্লেখ করেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভুত সংকট নিরসনকল্পে প্রধানমন্ত্রী বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে আগ্রহী জানতে পেরে আমরা কৃতজ্ঞ।প্রধানমন্ত্রীর সুবিধামত স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে আমাদের জানালে জোটের নেতৃবৃন্দ সংলাপে অংশগ্রহণ করবে।সংলাপে অংশগ্রহনকারী ১৬ সদস্যের বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু ও সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুর রহমান বিশাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার