আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জাকারিয়া মাহমুদ এর বাসায় অগ্নি সংযোগ ও হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃসিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সমাজ সেবা সম্পাদক জাকারিয়া মাহমুদ এর বাসায় কতিপয় সন্ত্রাসীদের বর্বোরচিত হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগে শিবগঞ্জ পয়েন্ট থেকে এক প্রতিবাদ মিছিল বেরহয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপশহর ই-ব্লক পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম এ হান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুফিয়ান এন পান্না, যুবলীগ নেতা কাওছার জামাল, সাবেক ছাত্র নেতা ও বর্তমান যুবলীগ নেতা এস আর রুমেল, যুবলীগ নেতা আবিদুর রহমান শিপলু, জাকির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অনিরুদ্ধ মজুমদার পলাশ, সাবেক সহসভাপতি ছয়েফ আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের খান, দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও জেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরী, সাবেক সদস্য আতিকুর রহমান তালুকদার, সাবেক উপক্রীড়া সম্পাদক ইমরান আহমদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাহের সুমন, সাবেক ছাত্র নেতা এসহানুল করিম মাবরুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক সারেম আহমদ, সাবেক দপ্তর সম্পাদক আদি রাজ উজ্জ্বল, সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজাদ শাহনাজ, জেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক শাকিল খান, এম.সি কলেজ ছাত্রলীগ নেতা নিরেশ তালুকদার, আতাউর রহমান ছানি, সুজন দাস, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলা-আমিন আরিয়ান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এমদাদুল কবির ওমর, সাজেদুর রহমান ছাদেক, আমিনুল ইসলাম সুয়েব, এম.সি কলেজ ছাত্রলীগ নেতা রুপম তালুকদার, রাহাত আহমদ, মনসুর মোর্শেদ, ছাদিকুর রহমান, জুনেদ আহমদ, আলিম উদ্দিন রাজু, ফয়ছল আহমদ, রায়হান আহমদ, তানভির সিদ্দিক মাজহারুল, বদরুল হুদা, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানিম আহমদ, রুহেল আহমদ, সাহেদ আহমদ, ইউনুছ সামি, শাকিব, নির্জর, শেখ শাকিল, মিজু, শাওন, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ শাকিল, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি অপু আহমদ, ছাত্রলীগ নেতা রাফি তুলুকদার, নাহিদ হাসনাত, আল-আমিন প্রমুখ:।
বক্তারা সংক্ষিপ্ত সভায় বলেন যারা এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। শান্তি প্রিয় এই সিলেটকে অশান্ত করতে এই দুষ্ট চক্র একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। অনতি বিলম্বে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে সিলেটর সর্বস্তরের নেতাকর্মীরা কঠোর আন্দোলনের ঘোষনা করবে।