আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গ্লোবাল সোস্যাল ওয়েলফেয়ার ইয়ুথ সোসাইটির নিবন্ধন সনদ গ্রহন

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ জাতীয় যুব দিবস ২০১৮ অনুষ্ঠানে গ্লোবাল সোস্যাল ওয়েলফেয়ার ইয়ুথ সোসাইটির নিবন্ধনের সনদ গ্রহণ করা হয়েছে। যার নং- যুউঅ/সিল/০০৪৬/২০১৮। ১লা নভেম্বর সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের আয়োজনে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে সংগঠনকে এ সনদ প্রদান করেন প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মো. মিসবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইডি বিপিএম মো. কামরুল আহসান, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান।
এসময় গ্লোবাল সোস্যাল ওয়েলফেয়ার ইয়ুথ সোসাইটির পক্ষে সনদ গ্রহণ করেন বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ, যুগ্ম সম্পাদক আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পদক জাকারিয়া পল্লব, প্রচার সম্পাদক অনিক খান, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম, কবির আহমদ, মো. সুভ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।