জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার উদ্যোগে সংগঠনের
কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২
নভেম্বর রাতে মজুমদারিস্থ জাপার কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান
চৌধুরীর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই
কাইয়ুমের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক
কমিটির সদস্য এম. মুর্শেদ খানের পরিচালনায় সভায় অতিথির বক্তব্য
রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান
চৌধুরী ও এম. এ. মতিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম
আহ্বায়ক আব্দুল মজিদ টিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মুরাদ
আহমদ শাহীন, মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক এম. বরকত আলী,
সদস্য মো. নুর মিয়া, মো. জসিম মিয়া, মহিলা নেত্রী রুনা বেগম,
জাপা নেতা শাহ ফখরুল ইসলাম, মো. তিতাস খান সহ জাতীয় পার্টির
অঙ্গ ও সহযোগী সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের সামনে সুদিন অপেক্ষা করছে। আর
সেটিই হচ্ছে এরশাদ ও জাতীয় পার্টির সরকার। এদেশের মানুষ দুই
দলকে চায় না। ভোটের মাধ্যমে পরিবর্তন হতে হবে। মানুষ অনেক
সচেতন, তাই জাতীয়পার্টির আমলে যত উন্নয়ন হয়েছে তা
জনগণের কাছে তুলে ধরতে হবে। আগামী সংসদ নির্বাচনে সিলেট
মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ প্রত্যেকটি নেতাকর্মীকে
ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় আগামীকাল ৪নভেম্বর রোববার বিকেল ৫টায় সিলেট-১ আসনে
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান চৌধুরীর
মজুমদারিস্থ বাসভবনে মহানগর জাতীয় পার্টি সহ অন্যান্য ওয়ার্ড
কমিটির অঙ্গ ও সহযোগী সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হবে। এতে সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ
জানানো হয়েছে।
জাতীয় পার্টি সিলেট মহানগর আলোচনা সভায় বক্তারা জাতীয় পার্টির সামনে সুদিন আর সেটিই হচ্ছে এরশাদ সরকার
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৩, ২০১৮, ১:৪৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






