আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পর্যটন শিল্প বিকাশে প্রাকৃতিক পরিবেশ ধরে রাখতে হবে: জেলা প্রশাসক

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, পর্যটন নগরী হিসেবে সিলেট জেলার ব্র্যান্ডিং হল প্রকৃতিকন্যা। তাই পর্যটন শিল্পকে বিকশিত করতে এই অঞ্চলের প্রাকৃতিক রূপ বৈচিত্র ধরে রাখতে হবে। গোয়াইনঘাটের পর্যটন খাতকে সমুন্নত রাখতে সরকার যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে সবাইকে তা গুরুত্ব সহকারে মেনে চলার আহবান জানান।
জেলা প্রশাসক স্থানীয় পাথর ব্যবসায়ী ও স্টোনক্রাশার মিল মালিকদের উদ্দেশ্য করে বলেন, পরিবেশের বিপর্যয় ঘটে এমন কোন কাজ কখনোই করা যাবেনা। আইন অমান্য করে নীতিমালা বহির্ভূত ভাবে নির্দিষ্ট কোয়ারি এলাকা ছাড়া যত্রতত্র স্থান থেকে পাথর উত্তোলন করা যাবে না।
তিনি শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলার উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাটেরর ইউএনও বিশ্বজিত কুমার পাল’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সংগঠনের সভাপতি মাসুক আহমেদ, জাফলং পাথর ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবলু বখত।
এ সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, রেহেনা আক্তার, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগমসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন