আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুমারগাঁওয়ে অটোরিক্সা স্ট্যান্ড ও অফিস জবরদখলের অভিযোগ

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ সিলেটের কুমারগাঁও বাস টার্মিনালে দীর্ঘদিনের স্থাপিত সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ৭০৭ এর কার্যালয় ও পার্কিংস্থান জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদ সিলেট মডেল থানা ও জালালাবাদ থানায় পৃথক দুটি জিডি এন্ট্রি করেছেন। (জিডি নং ২০৯৬, ১১০৮ তাং ৩০/১০/১৮)। এতে তিনি উল্লেখ করেন ১৯৭৫ সালে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে যাবতীয় কর্যাক্রম পরিচালনা করে আসছে। যাত্রী সাধারণের সেবার মান উন্নয়নে এই সংগঠনের সদস্যবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। ইদানিং সংগঠনের জন্মলগ্ন থেকে পরিচালিত কার্যালয়ে সিলেট জেলা অটো টেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি নং- চট্ট ২০৯৭ তাদের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায় কতিপয় সদস্য ৭০৭ এর সদস্যপদ বহাল রেখেই ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অন্যায় ও বেআইনী কার্যকলাপে জড়িত হয়েছেন। তারা নিজেদের সংগঠনের রীতি-নীতি ভঙ্গ করে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড সিলেট জেলা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের কার্যালয়ে স্থাপন করেছেন। এ নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। কেননা শ্রম দপ্তরের নির্দেশ কে অগ্রাহ্য করে, বেআইনীভাবে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে ও অন্যান্য স্থানে ও জবর দখল করার পায়তারা করছে।
উল্লেখ্য, সিলেট জেলা অটো টেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি নং- চট্ট ২০৯৭ সিলেটের এসব অপতৎপরতার প্রতিকার চেয়ে সিলেট জেলা অটোরিক্সা ৭০৭-এর আঞ্চলিক শ্রম দফতরের উপ পরিচালক বরাবরে একটি অভিযোগ প্রেরণ করা হয়।
অভিযোগটি যথাযথ তদন্ত করে শ্রম দফতর একটি প্রতিবেদন প্রদান করে। এতে উল্লেখ করা হয় যেহেতু পূর্ব থেকেই সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ উক্ত স্থানে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন সেহেতু উক্ত স্থানে উপ পরিষদের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। উপ-পরিচালক কাজী শহীদুল ইসলামের স্বাক্ষরিত একপত্রে এই তথ্য প্রদান করা হয়।