জালালুর রহমান জুড়ী (মৌলভীবাজার)ঃ
মৌলভীবাজারের জুড়ীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে র্যালি ও
মানববন্ধন করেছেন জুড়ী কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজার
ব্যবসায়িবৃন্দ। র্যালি ও মানববন্ধনে ব্যবসায়িবৃন্দ ছাড়াও এলাকার
সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেছেন। র্যালিটি জুড়ী নিউ
মার্কেট মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক
পদক্ষিণ শেষে নিউ মার্কেটের সম্মূখে মানববন্ধনে মিলিত হন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী
মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, জুড়ী
উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক
শেখরুল ইসলাম শেখর, যুবলীগ সাবেক সম্পাদক রিংকু রঞ্জন দাস,
আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল কাদির দারা,
কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতি সভাপতি হাজী
কামাল উদ্দিন, সম্পাদক নূরুল আম্বিয়া, ভবানীগঞ্জ বাজার
ব্যবসায়ি সমিতি সভাপতি হাজী আয়াজ উদ্দিন আহমদ, সাবেক
ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, ব্যবসায়ি আব্দুল হান্নান, লুৎফুর
রহমান, আব্দুল মুনিম প্রমূখ।
জুড়ীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে র্যালি ও মানববন্ধন
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৩, ২০১৮, ১২:৫৫ অপরাহ্ণ • ৫ বার পঠিত






