আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্ত্তন ১৩ নভেম্বর মঙ্গলবার

নিত্যলীলায় প্রবিষ্ঠ প্রভুপাদ শ্রীশ্রী নরোত্তম প্রভুর তিরোধান তিথি উপলক্ষে
অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট নগরীর
পল্লবী আ/এ, পনিটুলাস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় এই অষ্টপ্রহর ব্যাপী
লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসুচির মধ্যে রয়েছে, ১২ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় শ্রীশ্রী
চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৮ টায় শুভ
অধিবাস। পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। ১৩ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্ম
মুহুর্ত থেকে অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। লীলা সংকীর্ত্তন
পরিবেশন করবেন- শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, পনিটুলা সিলেট। শ্রী
সুকুমারী শাস্ত্রী, ভারত। নিশি কান্ত তালুকদার, সিলেট ও শ্রী অধির ভৌমিক,
সিলেট। পরদিন ১৪ নভেম্বর বুধবার দুপুর ১ টায় দধিভা- ভঞ্জণ ও কীর্ত্তন সমাপন।
প্রতিদিন দুপুর ১ টায় সর্বস্তরের গৌর ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা
হবে। অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব সার্বিক ভাবে পরিচালনায়
রয়েছেন, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, পনিটুলা সিলেটের অধ্যক্ষ প্রভুপাদ
শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্ত্তন
মহোৎসবে সর্বস্থরের গৌর ভক্তবৃন্দকে স্বত:স্ফুর্ত ভাবে উপস্থিত থাকার জন্য
শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, পনিটুলা সিলেটের অধ্যক্ষ প্রভুপাদ শ্রীশ্রী
নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।