আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

“প্রেস বিজ্ঞপ্তি

ভোক্তা অধিকার আইন বিষয়ক গণশুনানী : আজ ০৩ নভেম্বর ২০১৮ খ্রিঃ তারিখে বেলা ১১ টা থেকে ১ টা পযর্ন্ত মৌলভীবাজার সরকারি কলেজে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠিত হয়। জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এই গণশুনানীর আয়োজন করে। মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক মন্ডলি, ছাত্র/ ছাত্রীদের অংশ্রগ্রহণে
গণশুনানীটি অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীদের অনুরোধ জানান। পাশাপাশি সহকারি পরিচালক সকল ছাত্র, ছাত্রীকে ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান।