মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার অন্যতম সংগঠন ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩ নভেম্বর শনিবার, সকাল ১০ ঘটিকায় সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর ড. মোঃ ফজলুল আলী মহোদয়।
এ সময় ইয়ুথ সভাপতি ওয়াসিম আহমদ নিশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি ফয়সল মনসুর, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন দাস, সদর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ পাপ্পু। ইয়ুথ সহ-সভাপতি সাংবাদিক মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ হাবীবুর রহমান হাবীব, ইয়ুথ এক্সিকিউটিভ মেম্বার জাবেদুর রহমান সৌরভ, আব্দুল আজিজ, এস এম বশির আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, ফাহিমা আক্তার, রফিকুল ইসলাম, ওমর ফারুক নাইম, কনক পাল, সাগর কর, ফাহিম আহমদ, জুয়েল আহমদ,শাহরিয়ার আলম চৌধুরী, ফারহান এ বক্কর, মাহদী হাসান, সুহিন, শাহ রায়হান, শাহ রজব সহ প্রমূখ।
সকাল ১১ ঘটিকায় ব্লাড গ্রুপিং শুরু করে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ৩০০ জন ছাত্র -ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদের তাদের গ্রুপিং কার্ড প্রদান করা হয়






