আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেক্টরে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::


শনিবার (৩ নভেম্বর) দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ, ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুল রশীদ, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
উল্লেখ্য ৩ নভেম্বর ২০১৩ সালে ৫৫ বিজিবি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ১২২ কিলোমিটার এলাকায় সীমান্ত রক্ষা, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানকৃত মালামাল পাচার, অবৈধ অস্ত্রপাচার , নারী ও শিশু পাচার বন্ধে ৫৫ বিজিবি কাজ করে যাচ্ছে।