আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

৪ দিনেও কোন সুরাহা হয়নি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে বেইলী ব্রীজের

দূর্ভোগে পড়েছেন লাউয়াছড়া ও অন্যান্য পর্যটন এলাকায় ঘুরতে আসা হাজার হাজার পর্যটক

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে একটি বেইলী ব্রীজের পাটাতন ভেঙ্গে একটি মালবাহী ট্রাক মধ্যেখানে আটকা পড়ে বন্ধ রয়েছে শ্রীমঙ্গলের সাথে কমলগঞ্জের সড়ক যোগাযোগ। দূর্ভোগে পড়েছেন লাউয়াছড়া ও অন্যান্য পর্যটন এলাকায় ঘুরতে আসা হাজার হাজার পর্যটক।
একই সাথে ভুগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচল কারী দুই উপজেলার কয়েক লক্ষ মানুষ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে আসলে অধিকাংশ পর্যটকরাই লাউয়াছড়া বন দেখতে যান। একই রাস্তায় মাগুরছড়া খাসি পুঞ্জি, লাউয়াছড়া পুঞ্জি, মাগুরছড়া গ্যাস কুপ ও মাধবপুর লেকসহ আরও বেশ কয়েকটি পর্যটন স্পর্ট। গত বুধবার আনুমানিক রাত ১টার দিকে লাউয়াছড়ার জানকিছড়া এলাকার একটি নির্মাণাধীন কালবার্টের উপর নির্মিত বেইলী ব্রিজ ভেঙ্গে পড়ে প্রাণের মালবাহী একটি ট্রাক আটকা পড়ে। এর পর থকে ওই  সড়কে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। এতে ভুগান্তিতে পড়েন শ্রীমঙ্গলে বেড়াতে আসা হাজার হাজার পর্যটক।

শুধু পর্যটক নয় এই বেইলি ব্রীজের পাটাতন ভেঙ্গে বন্ধ হয়ে পড়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জের লক্ষ লক্ষ বাসিন্দাদের যোগাযোগ। সীমাহীন ভুগান্তিতে পড়েন কলেজের পরীক্ষার্থীরাও। লাউছড়া বন না দেখেই ফিরে যাচ্ছেন  পর্যটক।

এদিকে যানবাহন না চলায় এই সড়ক দিয়ে চলাচলকারী পরিবহন শ্রমিকরাও ভুগছেন চরম অর্থকষ্টে।

তবে বন বিভাগকে দোষারোপ করে মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানান, এই বেইলী ব্রীজের পাটাতন পাওয়া যাচ্ছেনা খোজে না পাওয়া পর্যন্ত এটি বন্ধ রাখতে হবে।

দ্রুত ব্রীজটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থ স্বাভাবিক করার দাবী ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয়দের