আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সুন্দর সমাজ গড়তে রোটারিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ……. মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসাব উদ্দিন

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসাব উদ্দিন এনডিসি, পিএসসি বলেছেন, আর্তমানবতার সেবায় রোটারিয়ানরা উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছেন। রোটারী বিশ্বব্যাপী সবচেয়ে বড় সার্ভিস অর্গানাইজেশন। প্রাচীনতম এ সংগঠনটি বিশ্বব্যাপী অনেক প্রশংসীয় কাজ করে সারা বিশ্বে সবার দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে। বিশ্ব থেকে পোলিও নির্মূলে রোটারীর অবদান অনস্বীকার্য।
গতকাল রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দুটি পর্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন আইপিপি রোটা: তৌফিক বকস্, দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রোটা: ক্লাব প্রেসিডেন্ট রোটা: আবু সুফিয়ান।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থ সহ তেলাওয়াত করেন রোটা: ইঞ্জিনিয়ান মইনুল ইসলাম চৌধুরী। রোটারী ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: আহসান আহমদ খান।
১৪তম অভিষেক কমিটির চেয়ারম্যান পিপিএম নুরুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশীন মোহসেন, পিডিজি ড. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, আই পিডিজি ড. মো. তৈয়ব চৌধুরী, ডিজিএন ড. বেলাল উদ্দিন আহমদ, ডেপুটি গভর্ণর মো. কবির উদ্দিন এবং এ্যাসিস্টটেন্ট গভর্ণর মোহাম্মদ আজিজুর রহমান। প্রধান অতিথির বায়োগ্রাফী পাঠ করেন রোটা: পিপি মোশাররফ হোসেন জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিপি এম এ মান্নান, পিপি ফারুক আহমেদ, পিপি নাজির আহমদ আজাদ, পিপি কাজী ময়নুল ইসলাম হেলাল, পিপি ইয়াকুতুল গণি ওসমানী, রোটা: রেহান উদ্দিন রায়হান, রোটা: মো. সাইফুর রহমান, রোটা: ইকবাল হোসেন, রোটা: তোফাজ্জুল হোসেন, রোটা: আখতার চৌধুরী রুবেল, রোটা: সোহাদ রব চৌধুরী, রোটা: ইলিয়াছুর রহমান, রোটা: আব্দুল বাছিত, রোটা: দেওয়ান রুশু চৌধুরী, রোটা: রেজাউল করিম, রোটা: আব্দুল জলিল, রোটা: জাফর তাইয়ার, রোটা: ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটা: আবুল হোসেন, রোটা: ফয়সল আহমদ, রোটা: এডভোকেট আজিম উদ্দিন, রোটা: নিজাম উদ্দিন, রোটা: তাজ উদ্দিন খান, রোটা: ইনাম আহমদ, রোটা: আহমদ এহিয়া সাদী, রোটা: আসাদুজ্জামান রনি, রোটা: রাহাত আফজা মিলি, রোটা: সুলতানা চৌধুরী প্রমুখ।
মেজর জেনারেল (অব.) আসাব উদ্দিনকে অনারারী মেম্বার হিসেবে রোটারী পিন পরিয়ে দেন ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশীন মোহসেন। ভোট অব থ্যাক্টস প্রদান করেন পিপি এম এ মান্নান। অভিষেক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ছিল সবার নজর কাড়ার মতো। রোটা: মো. রেহান উদ্দিন রায়নের সম্পাদনায় একটি দৃষ্টিনন্দন স্যুভেনির ‘দ্যা জাফলং’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে আকর্ষনীয় অনটাইম লটারি, র‌্যাফেল ড্র ও ফেলোশীপ ডিনার পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি