আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গভীর রাতে শিবির কার্যলয়ে গোপন বৈঠক সিলেটে পুলিশী অভিযানে জামায়াত- শিবিরের ৮ নেতাকর্মী আটক

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ স্টাফ রির্পোটার ঃ সিলেটে জামায়াত- শিবিরের ৮
নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জানাযায় ৪ নভেম্বর এসআই/রাজীব কুমার রায়
সঙ্গীয় এস.আই/ রিপটন পুরকায়স্থ, এ.এস.আই/ সেলিম মিয়া ও এ.এস.আই/ সোহেল
রানা এবং সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও
রাত্রীকালীন টহল ডিউটি করাকালে রাত অনুমান ০৩:৩০ ঘটিকায় গোপন সূত্রে সংবাদ
পান যে, শাহপরাণ(রহ:) থানাধীন সোনারপাড়াস্থ নবারুন-১৯৩ বাংলাদেশ ইসলামী ছাত্র
শিবিরের কার্যালয়ে কতিপয় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অঙ্গসংগঠন তথা
ছাত্রশিবির এর দুর্ধর্ষ ক্যাডার দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি সহ
জনগনের মধ্যে ভীতি সঞ্চালনের জন্য গোপন বৈঠক করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানা
এলাকায় টহলরত অন্যান্য টহল পার্টির সহযোগীতায় আসামী ১। আবু সুফিয়ান (৩০)
পিতা-মৃত ইয়াকুব মিয়া, সাং-উত্তর মুলায়েম, থানা-মৌলভীবাজার সদর, জেলা-
মৌলভীবাজার ২। সুমেল আহমদ (২৪) পিতা-বাবুল আহমদ, সাং-ভূকশীমইল, থানা-
কুলাউড়া, জেলা-মৌলভীবাজার ৩। আবু আইয়ুব (২১) পিতা-আব্দুর রহিম, সাং-জুলাই,
থানা-কানাইঘাট জেলা-সিলেট ৪। শামীম রশীদ (২৬) পিতা-সামছুল ইসলাম সাং-
চৈইয়া, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট ৫। দেলোয়ার হোসাইন (২২) পিতা-মাওঃ
সিফাতুর রহমান, সাং-হাজারীসেন, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট ৬। আবু তালহা
মিহরাব (১৮) পিতা-জাহির মিয়া, সাং-শিবপাশা, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ ৭।
ফাহিম আহমদ (২৪) পিতা-হাবিবুর রহমান, সাং-শালদিঘা, থানা-বড়লেখা, জেলা-
মৌলভীবাজার ৮। জাহিদ হাসান (১৮) পিতা-আঃ নূর, সাং-জয়ফৌদ, থানা-কানাইঘাট
জেলা-সিলেট, সর্ব বর্তমানে- বাসা নং-১৯৩ সোনারপাড়া, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-
সিলেটদেরকে অদ্য ০৪/১১/২০১৮ খ্রিঃ তারিখ ০৩:৪৫ ঘটিকায় মামলার ঘটনাস্থল হতে
গ্রেফতার করেন। গ্রেফতারকালে ঘটনাস্থল ছাত্র শিবিরের কার্যালয় হতে জামাত-শিবিরের
রাজনীতির সহিত সম্পৃক্ত যুদ্ধাপরাধী গোলাম আজম, মতিউর রহমান নিজামীদের লেখা বই,
দলীয় সাংগঠনিক বইপত্র, বার্ষিক কালেকশন চাঁদা বই, ছাত্র শিবিরের বিভিন্ন পোষ্টার
ইত্যাদি পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এজাহারে বর্ণিত অন্যান্য আসামীগন
দৌড়ে পালিয়ে যায়। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা
উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাদের সাথে থাকা এজাহারনামীয় অন্যান্য
পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীরা জামায়াতে ইসলামী বাংলাদেশ
এর অঙ্গসংগঠন ছাত্র শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। এই বিষয়ে এসআই/রাজীব কুমার রায়
বাদী হয়ে ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে,
শাহপরাণ(রহ:) থানার মামলা নং-০৩, তারিখ-০৪/১১/১৮খ্রিঃ ধারা-১৯৭৪ ইং সনের বিশেষ
ক্ষমতা আইনের ২৫ ডি রুজু করা হয়। ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা
হইয়াছে বলে নিশ্চিত করেন এস.এমপির এ.ডি.সি (মিডিয়া) মুহাম্মদ আবদুল
ওয়াহাব।
এ দিকে সংঘটিত ঘটনায় এজহার ভূক্ত পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী
অভিযান চলছে বলে মোঠফোনে ৪ নভেম্বর রাতে নিশ্চিত করেন শাহপরাণ (রহঃ) থানা
পুলিশের অফিসার ইনচার্জ মো: আক্তার হোসেন