আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দৌলতপুরে মুক্তিযোদ্ধা কৌঠা বাতিলের প্রতিবাদে  মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী চাকুরীতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা
কৌঠা বাতিলের প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রাদন করেছেন
সংসদ।
৪ নভেম্বর রোববার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত একঘন্টা দৌলতপুর উপজেলা চত্বরে
মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা সাংগঠনিক কমান্ডের ব্যানারে উপজেলার সর্বস্তরের
মুক্তিযোদ্ধা এবং পৌষ্যগণের সমন্বয়ে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কৌঠা বাতিলের প্রতিবাদে
মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
বাবু মানিক কুমার ঘোষ, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ওমর
আলী, আঃ মালেক, আজগর আলী ,কমরেড রফিকুল ইসলাম,সামসুজ্জোহা মন্টু সহ উপজেলার
সকল মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে জেলা কমান্ডের বাবু মানিক কুমার ঘোষ বলেন দুঃখজনক হলেও সত্য, আজ
মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী
মহলের প্ররোচনায় তাদেরই উত্তরসুরী কলেজ, বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র/ছাত্রী ও প্রতিহিংসা
পরায়ন চাকুরী প্রত্যাশীদের আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরীতে
৩০শতাংশ মুক্তিযোদ্ধা কৌঠা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয় । এটা আমাদের জন্য অপমান
এবং বেদনাদায়ক।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডার শারমিন আক্তারের নিকট
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকুরীতে ৩০শতাংশ মুক্তিযোদ্ধা কৌঠা বাতিলের
প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেন।