এমদাদুর রহমান চৌধুরী জয়িাঃ পিটিসি নোয়াখালী সংযুক্ত ট্রেনিং সেন্টার, আরআরএফ, লালাবাজার, সিলেটের
টিআরসি ৫ম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান প্রাকৃতিক সৌন্দর্য
পরিবেষ্টিত মনোরম পরিবেশে আজ অনুষ্ঠিত হয়। টিআরসিদের কুচকাওয়াজটি
অত্যন্ত সুশৃঙ্খল ও নান্দনিকভাবে সম্পন্ন হয় যা আগত অতিথিবৃন্দকে মুগ্ধ করে। 
টিআরসিগন দীর্ঘ ০৬(ছয়) মাসের কঠোর মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে
বাংলাদেশ পুলিশে নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হবে। কুচকাওয়াজে মুন্সীগঞ্জ
জেলার ৬৮ জন, নোয়াখালী জেলার ১৫৪ জন সহ মোট ২২২জন টিআরসি অংশগ্রহণ
করেন। উক্ত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সিলেট রেঞ্জ ডিআইজি জনাব
মোঃ কামরুল আহসান বিপিএম উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড
পরিদর্শন করেন। প্যারেড অনুষ্ঠানে টিআরসিদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে তিনি
টিআরসিদের মনোমুগ্ধকর কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার ভাষণে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহবানে সাড়া দিয়ে ১৯৭১
সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা লগ্নে ২৫ মার্চের ভয়াল কালোরাতে
পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর
পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি টিআরসিদের “দুষ্টের দমন ও শিষ্টের
পালন” এই মূলনীতিতে অবিচল থেকে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান
জানান। তিনি তাদেরকে পেশাদার পুলিশ হিসেবে প্রস্তুত করে ভবিষ্যতে জাতিসংঘ
মিশনে দায়িত্ব পালনের সুযোগের উল্লেখ করেন। তিনি তাঁর ভাষণে পুলিশ
বাহিনীকে দক্ষ, আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার দিক নির্দেশনার বিষয়টি আনন্দের সাথে উল্লেখ করেন। তিনি তাঁর
ভাষণে পুলিশের অনলাইন ভিত্তিক সেবা প্রদানের পাশাপাশি “৯৯৯” সার্ভিস এর
মাধ্যমে বিনা টোলে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও
এম্বুলেন্সের মত জরুরী সেবা গ্রহণের বিষয়টি অবহিত করেন। প্রধান অতিথি
আগত সুধীমন্ডলীদের ব্যস্ততা সত্ত্বেও সমাপনী কুচকাওয়াজে উপস্থিত হয়ে পুলিশ
সদস্যদের উৎসাহ ও প্রেরণা যোগানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন
করেন। আরআরএফ কমান্ড্যান্ট জনাব মোঃ মাহমুদুর রহমান পিপিএম এর সার্বিক
দিক নির্দেশনায় ৬মাস ব্যাপী টিআরসিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
সমাপনী কুচকাওয়াজে অধিনায়ক ছিলেন সিনিয়র এএসপি জাকির
হোসাইন,আরআরএফ সিলেট এবং সহঅধিনায়ক ছিলেন ইন্সপেক্টর(সশস্ত্র) বাহার
উদ্দিন। টিআরসিদের মধ্যে টিআরসি/০৩ মোঃ নজরুল ইসলাম সকল বিষয়ে (আইন,
প্যারেড, পিটি ও ফায়ারিং) শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া আইন বিষয়ে
টিআরসি/১৭ রাকিব হোসেন, প্যারেডে টিআরসি/২৫ সাইফুল ইসলাম,
পিটিতে টিআরসি/৬০ ইকবাল হোসেন, ফায়ারিং এ টিআরসি/১১২ মোঃ
ইলিয়াস ১ম স্থান অর্জন করেন। শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের প্রধান অতিথি
ট্রফি বিতরণ করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে এসএমপির পুলিশ কমিশনার
জনাব গোলাম কিবরিয়া, মিসেস মুনমুন আহসান, সভানেত্রী পুনাক, সিলেট
বিভাগ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব জয়দেব কুমার ভদ্র, অবসর প্রাপ্ত
পুলিশ সুপার জনাব কাউসার আহমদ হায়দরী, অধ্যক্ষ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, মদন
মোহন কলেজ, সিলেটের পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান, সুনামগঞ্জের
পুলিশ সুপার জনাব মোঃ বরকতুল্লাহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেলরেজা পিপিএম, জনাব নূরুল ইসলাম, পুলিশ সুপার রেঞ্জ কার্যালয়, এনএসআই-এর
যুগ্ম পরিচালক জনাব আলমগীর হোসেন সহ সিলেট রেঞ্জ ও এসএমপির অন্যান্য
পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পিটিসি নোয়াখালী সংযুক্ত ট্রেনিং সেন্টার, আরআরএফ, লালাবাজার, সিলেটের টিআরসি ৫ম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৪, ২০১৮, ৭:৫৭ অপরাহ্ণ • ১৩ বার পঠিত






