রোববার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্র জানায়, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৫টা ৫মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরিকুল ইসলাম। টানা ১১ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রবীণ এ বিএনপি নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সূত্র সময় চ্যানেল
প্রবীণ রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৪, ২০১৮, ১২:০২ অপরাহ্ণ • ২ বার পঠিত






