আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে শ্রদ্ধার সাথে জাতীয় চার নেতাকে স্বরণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল
ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান কে
১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়। ৩ নভেম্বর সেই
কালো দিন। সে উপলক্ষে দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার যৌথ
আয়োজনে বাংলার দিন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ৩ নভেম্বর
রাতে। দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও
স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন- গণফোরামের কেন্দ্রীয় সদস্য এডভোকেট শান্তি পদ ঘোষ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন- রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রশীদ চৌধুরী মাখন, ডাক্তার
বিনয় ভুষন দত্ত, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম, যুব ইউনিয়ন মৌলভীবাজার
জেলা শাখার সাবেক সভাপতি নওসাদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-
সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক বেলাল তালুকদার, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ
আহমদ, দৈনিক ঢাকা প্রতিদিন জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, লাখো
কন্ঠের প্রতিনিধি আব্দুল কালাম, আজকের বসুন্ধরার প্রতিনিধি মোয়াজ্জেম
হোসেন চৌধুরী ও ভীরু দাশ প্রমুখ। বক্তারা বলেন- জাতির জনকের ডাকে ঐক্য বদ্ধ
হয়ে মুজিব নগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশের স্বাধীনতা অর্জনে
বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন এই জাতীয় চার নেতা। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যা ও জেল
হত্যা একই সূত্রে গাথা। জাতীয় চার নেতার অসামান্য অবদানের কথা বাঙ্গালী জাতি
শ্রদ্ধার সাথে আজীবন স্বরণ করবে।